শিরোনাম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

প্রকাশনার সময়: ৩ নভেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সৃষ্ট সংগীত শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’ এ আনা হয়েছে কিছু শব্দগত পরিবর্তন।

বিতর্কের মুখে পদ দুটি বাতিলসহ সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে তিনি বলেন, রোববার বিধিমালাটি সংশোধনের গেজেট জারি হয়েছে। গত আগস্টে জারি করা বিধিমালায় চারটি ক্যাটাগরির পদ ছিল। তবে সংশোধনের পর এখন দুইটি ক্যাটাগরি রাখা হয়েছে। কিন্তু সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদটি নতুন বিধিমালায় নেই।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর