শিরোনাম

বদরুদ্দীন উমর আর নেই

প্রকাশনার সময়: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

প্রবীণ বামপন্থী রাজনীতিক, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, ‘আজ অসুস্থ অবস্থায় বাসা থেকে স্পেশালাইজড হাসপাতালে আনার পর সকাল ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। বিস্তারিত আমরা পরে জানাতে পারবো।’ 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর