যুব এশিয়া কাপ খেলা হচ্ছে না পেসার রহিমের!
জিডি ট্রফিতে চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন পেসার আব্দুর রহিম। সব ঠিক থাকলে আসন্ন যুবা এশিয়া কাপেও দলের সঙ্গে থাকার কথা ছিল। তবে ইনজুরির কারণে ছিটকে যাওয়ার পথে তরুণ এই পেসার।
আফগানিস্তান যুব সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে সিলেটের মাটিতে অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্পে অংশ নিয়েছেন ২২ ক্রিকেটার। এই ক্যাম্পে ছিলেন পেসার রহিমও।
তবে অনুশীলনে ব্যাটে করার সময়ে বাঁ-হাতের কবজিতে বলের আঘাত পেয়েছেন তিনি। আঘাত বেশ গুরুতরই বলে জানা গেছে। চোট সারতে মাস দুয়েকের বেশি সময় লাগতে পারে।
এদিকে আগামী ১০ অক্টোবর ওমানের উদ্দেশে দেশ ছাড়বে যুবা টাইগাররা। সেখানে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
মন্তব্য করুন

