শিরোনাম

এইচপির পেস বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন রাসেল

প্রকাশনার সময়: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে আছেন সৈয়দ রাসেল। একসময় ওয়ানডে ক্রিকেটে যদি দু’জন পেসার জাতীয় দলে খেলার সুযোগ পেতেন, তাদের একজন থাকতেন রাসেল। তবে ২০১০ সালের পর আর ক্যারিয়ার সেভাবে এগোয়নি। খেলতেন ঘরোয়া ক্রিকেটে। 

পরে যোগ দেন কোচিং পেশায়। ডিপিএল, বিপিএল, এনসিএল ঘরোয়ার সব বিভাগের হয়ে কাজ করেছেন রাসেল। গেল কয়েক বছর ধরে খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে আসন্ন লাল বলের এনসিএলে খুলনা দলের দায়িত্বে নেই তিনি। 

খুলনার দায়িত্বে না থাকলেও এবার এইচপির দায়িত্ব পেতে যাচ্ছেন রাসেল। ঢাকা পোস্টকে একটি সূত্র এমনটিই জানিয়েছে। তালহা জুবায়ের জাতীয় দলের দায়িত্বে থাকায় এইচপিতে সময় দিতে পারবেন না। ফলে নতুন করে এইচপির পেস বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন রাসেল। 

চলতি মাসের ১০ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে এইচপির ক্যাম্প। যেখানে ২৫ থেকে ২৭ জন ক্রিকেটার ডাক পেতে পারেন। প্রধান কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

এইচপির পেস বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন রাসেল

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

ফিফা থেকে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন আল আমিন