শিরোনাম

 মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন : চ্যালেঞ্জ করে রিট

প্রকাশনার সময়: ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ব্যারিস্টার নাজিবুর মোমেন এমপিসহ জামায়াতের বিভিন্ন আসনের ১১ এমপি এ রিট দায়ের করেন। মন্ত্রিপরিষদ সচিবকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।

রিটকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ২০০১ সালে একই রকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। তৎকালীন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়। ওই রিট মামলায় হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করেন। রুলস অব বিসনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত আইনগত কতৃত্ব বহির্ভূত এবং বেআইনি।

মন্তব্য করুন