শিক্ষিকা রনজিলা হত্যা : সন্দেহভাজন ছিনতাইকারী ও সহযোগী গ্রেপ্তার
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে স্কুল শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ ব্রিফিং করবেন।
মন্তব্য করুন

