শিরোনাম

নাহিদ ইসলামের বিবৃতি: ‘জ্বালানি খাতে সংকট ও অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে’

প্রকাশনার সময়: ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

বর্তমান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও জ্বালানি ক্রয়ের নীতিমালাজনিত সংকটের কারণে দেশজুড়ে তীব্র লোডশেডিং এবং জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপি নির্বাচনী ইশতেহারে ‘লুটপাট নয়, উৎপাদন; বৈষম্য নয়, ন্যায্যতা’ এবং জনগণের সরকারের কথা বললেও বাস্তবে ‘অলিগার্কদের সরকার’ গড়ে উঠছে। সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই নিজেদের প্রতিশ্রুত ‘নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি’ থেকে সরে গিয়ে বিপরীত পথে হাঁটছে।

নাহিদ ইসলাম বলেন, বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সব ‘কালাকানুন’ বাতিলের স্পষ্ট প্রতিশ্রুতি ছিল। পতিত ফ্যাসিবাদী সরকার এসব আইনের আড়ালে কুইক রেন্টাল ও আইপিপির নামে ক্যাপাসিটি চার্জ দিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করেছিল এবং বিএনপি তখন এর বিরুদ্ধে সোচ্চার ছিল। এখন বিএনপি সরকার নিজেদের দেওয়া প্রতিশ্রুতিই মানছে না।

মন্তব্য করুন