ইরানের পাল্টা হামলায় আহত প্রায় ২০০০ ইসরায়েলি, হাসপাতালে ভর্তি ১,৯২৯ জন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। এই পাল্টা হামলার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯২৯ জন ইসরায়েলি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৭ জন আহত ব্যক্তি চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৪২ জন মাঝারি ধরনের গুরুতর অবস্থায় রয়েছেন এবং ৭০ জনের আঘাত তুলনামূলকভাবে সামান্য।
ইরানের পাল্টা হামলার পর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের চিকিৎসা দিতে দেশটির বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে জরুরি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে।
মন্তব্য করুন

