শিরোনাম

৪ হাজার কোটির সিনেমা, এক গানের জন্য অরিজিৎ গাইলেন ২০০ বার!

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সিনেমায় প্লেব্যাক থেকে বিরতি নিয়েছেন ঠিকই। কিন্তু তার সুরকে তো ভুলতে পারেন না শ্রোতারা। বলা হচ্ছে ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কথা। সম্প্রতি নিতেশ তিওয়ারির মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এর নতুন গান ‘জয় জয় রাম’ প্রকাশ পেতেই উন্মাদনা তৈরি হয়েছে শ্রোতাদের মাঝে। কিন্তু এমন ভক্তিগীতির নেপথ্যে লুকিয়ে এক চমকপ্রদ ঘটনা। গানটির নিখুঁত আবেগ ফুটিয়ে তুলতে গিয়ে প্রায় ২০০ বার টেক দিতে হয়েছে অরিজিৎকে। 

ভারতীয় সংবাদমাধ্যম ‘পিঙ্কভিলা’র এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ময়কর তথ্য। এক সূত্র জানিয়েছে, রেকর্ডিং করার সময় ভক্তির গভীরতায় পুরোপুরি আত্মহারা হয়ে পড়েছিলেন অরিজিৎ সিং। গানের প্রতিটি চরণে অনুভূতির নতুন মাত্রা যোগ করতে গিয়ে তিনি যেন সুরের সাগরে নিজেকে ভাসিয়ে দিয়েছিলেন। 

সূত্রটির ভাষ্যমতে, ‘জয় জয় রাম’ রেকর্ডিংয়ের সময় অরিজিৎ ভক্তির ভাবধারায় এতটাই নিমজ্জিত ছিলেন যে তিনি একের পর এক প্রায় ২০০টি টেক দেন। প্রতিটি টেকেই তিনি সুর ও ভাবকে নতুনভাবে আবিষ্কার করছিলেন। অনুভূতির এই গভীরে হারিয়ে গিয়ে তিনি গানটি শেষই করতে চাইছিলেন না। শেষ পর্যন্ত গানের কারিগরি বা প্রযুক্তিগত হিসাব ভুলে স্রেফ সুরের আবেগে নিজেকে সঁপে দেন তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

গায়ক-অভিনেতা মুকুল জামিল মারা গেছেন

মা হয়েছেন পপ তারকা লেডি গাগা