শিরোনাম

ঘর থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, ভেতরে মিলল নার্সের মরদেহ

প্রকাশনার সময়: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

জামালপুরে নিজ ঘর থেকে রোকসানা আক্তার শিলা (৩০) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের চালাপাড়া এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত রোকসানা আক্তার শিলা শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোকসানা আক্তার শিলার মরদেহ যে বাড়িতে পাওয়া গেছে সে বাড়িতে তিনি একাই থাকতেন। দুপুরে শিলার ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সদর থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু