শিরোনাম

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশনার সময়: ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে ‌‌‘‘অত্যন্ত রূঢ়’’ এবং ‘‘অহংকারী’’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

দেশটির বার্তা সংস্থা এশিয়ান নিউজ সার্ভিসের (এএনআই) সঙ্গে আলাপকালে সিক্রি বলেন, এই ধরনের মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য। তারেক রহমানের দিল্লি সফরের তারিখ চূড়ান্ত করতে উভয় দেশের সরকার এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেখুন, আমার মনে হয় এটা খুবই আশ্চর্যজনক যে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস নোট বা ফেসবুক পোস্ট দিয়েছে, তা ছিল অত্যন্ত রূঢ় ও অহংকারী। এই ধরনের পরিস্থিতি একেবারেই অনভিপ্রেত। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিজেদের মধ্যে কোনো খেলা খেলছে কি না জানি না। তবে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা চলছে; তারিখ নিয়ে কথা হচ্ছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আসবেন না; এমন কোনো বার্তা আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাইনি।

মন্তব্য করুন