বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
মন্তব্য করুন

