শিরোনাম

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন, অপরাজিত থাকার রেকর্ডে পিছিয়ে গেলো আর্জেন্টিনা

প্রকাশনার সময়: ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

 

বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য কীর্তি গড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। এর ফলে দীর্ঘদিনের ইতালির রেকর্ড স্পর্শ করার পাশাপাশি তারা পেছনে ফেলেছে আর্জেন্টিনাকে।

২০২৪ সালের ২৬ মার্চের পর থেকে স্পেন আর কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি। এই সময়ে তারা ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সফল দলে পরিণত হয়েছে। এর আগে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত ইতালি টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল। এবার সেই মাইলফলকে পৌঁছে গেছে স্পেনও।

এই অপরাজিত যাত্রায় স্পেন ৩০টি ম্যাচে জয় পেয়েছে এবং ৭টি ম্যাচ ড্র করেছে। সেমিফাইনালের আগে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে তারা আর্জেন্টিনার রেকর্ড স্পর্শ করেছিল। ফ্রান্সকে হারিয়ে সেই অবস্থান ছাড়িয়ে এখন এককভাবে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারসাবাল। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। দুই গোলের এই জয় স্পেনকে নিয়ে গেছে বিশ্বকাপের ফাইনালে।

ফিফা ও উয়েফার নিয়ম অনুযায়ী, কোনো নকআউট ম্যাচ পেনাল্টি শুটআউটে নিষ্পত্তি হলেও সেটি আন্তর্জাতিক অপরাজিত থাকার ধারায় পরাজয় হিসেবে গণ্য হয় না। সে কারণে নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের বিপক্ষে শুটআউটে হারলেও স্পেনের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রয়েছে।

এখন শিরোপা নির্ধারণী ম্যাচে জয় পেলেই আন্তর্জাতিক ফুটবলে টানা সর্বাধিক অপরাজিত থাকার নতুন ইতিহাস গড়বে স্পেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর