শিরোনাম

রমজানের শুভেচ্ছা জানালেন মাহমুদউল্লাহ-রিশাদরা

প্রকাশনার সময়: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ (বুধবার) দিবাগত শেষরাত থেকে রমজান মাসের রোজা রাখবেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বছরের একটি মাসে দেশের মুসলমানরা সিয়াম সাধনা করে থাকেন। আর সেই রমজান মাস শুরুর প্রাক্কালে রমজান মোবারকবাদ জানালেন দেশের ক্রিকেটাররাও।

সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'পবিত্র মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, রহমত, ক্ষমা ও অসীম বরকত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইল।'

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

রমজানের শুভেচ্ছা জানালেন মাহমুদউল্লাহ-রিশাদরা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠলো যারা