শিরোনাম

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

প্রকাশনার সময়: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ফলে আজ (বুধবার) দিবাগত শেষরাত থেকে রমজান মাসের রোজা রাখবেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

মন্তব্য করুন