সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ছেলের লাশের অপেক্ষায় বাবা-মা
সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মধ্যে একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
ছেলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। এখন ছেলের লাশ দেশে ফিরিয়ে এনে শেষবারের মত দেখতে চান তারা।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২৫ বছর বয়সি যুবক দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার বাবা প্রায় ২৪ বছর সৌদি আরবে ছিলেন। ২০২০ সালে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন তিনি। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ২০২২ সালের নভেম্বরে ছেলেকে সৌদি আরবে পাঠান।
এ জন্য আত্মীয়স্বজনের কাছ থেকে ছয় লাখ টাকা ঋণ করেন তিনি। ছেলের পাঠানো টাকায় ঋণের কিছুটা শোধ হলেও এখনো সাড়ে চার লাখ টাকা বাকি রয়েছে বলে জানান।
এর আগে বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায়। ওই যুবকের সঙ্গে এক নারীও রয়েছেন।
মন্তব্য করুন

