আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হ‌তে পা‌রে

প্রকাশনার সময়: ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান গণহত্যা মামলার অগ্রগতি নিয়ে গাম্বিয়ার সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।  ২৩তম ওআইসি জরুরি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ জালোর সঙ্গে এ বিষ‌য়ে আলোচনা করেন।

বৈঠকে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল জানান, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা মামলার রায় আগামী ২০২৬ সালের অক্টোবর মাসে ঘোষণার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার জন্য দায়বদ্ধতা নির্ধারণে আইসিজের এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রে এটি বড় প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন