তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: পটিয়ায় কৃষিমন্ত্রী
দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তুলতে অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে প্রথম এক বছরেই ৪৩ লাখ কৃষককে এই কার্ড দেওয়া হবে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ডের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ।
এর আগে গত বৃহস্পতিবার থেকে দেশব্যাপী এই নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মন্ত্রী জানান, শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ৪৫ হাজার কৃষক কার্ড ইস্যু করা হয়েছে।
মন্তব্য করুন
